1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ

সোনারগাঁয়ে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর সবুজ মিয়া (৩৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে সাদীপুর বড়িবাড়ী এলাকার এশিয়ান হাইওয়ের রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

নিহত সবুজ মিয়া আড়াইহাজার উপজেলার কাইমপুর এলাকার নুর মোহাম্মদ মিয়ার ছেলে। সবুজ তার স্ত্রী-সন্তান নিয়ে রূপগঞ্জ উপজেলার শিংলাবো এলাকার সাইদুলের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে এশিয়ান হাইওয়ের বড়িবাড়ী এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে কেউ হত্যা করে লাশ এখানে ফেলে রেখে গেছে।

নিহত সবুজের স্ত্রী রেহেনা আক্তার জানান, গত বুধবার দুপুর ১২টার দিকে রোমান নামের তার এক বন্ধু মোবাইল ফোনে কল দিয়ে আমার স্বামীকে ডেকে নেয়। পরদিন দুপুরে খবর পেয়ে তালতলা পুলিশ তদন্তকেন্দ্রে এসে স্বামীর লাশ দেখতে পাই। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি করছি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট