1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক হাসপাতালে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

রূপগঞ্জে ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩ শ্রমিক হাসপাতালে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিনজন শ্রমিক। বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—সাইফুল, কবির ও হান্নান। তাদেরকে গুরুতর অবস্থায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানায়, রাতে নাইট শিফট শেষে সকাল ৮টার দিকে শ্রমিকরা কাজ শেষ করে বেরিয়ে যাওয়ার পরপরই তিতাস গ্যাস সংযোগের আরএমএস (রেগুলেটেড মিটারিং স্টেশন) রুমে গ্যাসের অতিরিক্ত চাপে বিকট শব্দে একটি দেয়াল ধসে পড়ে এবং আগুন ধরে যায়। এতে কারখানায় দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীসহ তিনজন দগ্ধ হন।

বিস্ফোরণ ও আগুনের তীব্রতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন রাস্তায় নেমে আসে।

তবে তাৎক্ষণিকভাবে কারখানায় দায়িত্বে থাকা টেকনিশিয়ান ও নিরাপত্তাকর্মীরা গ্যাসের চাবি বন্ধ করে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে দ্রুত ঢাকায় পাঠানো হয়।

বিস্ফোরণে কারখানার কিছু কাপড় ও আসবাবপত্র পুড়ে গেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, “আগুন লাগার খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে এর আগেই কারখানার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে।”

রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনজন দগ্ধ হওয়ার তথ্য পেয়েছি, তাদের ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট