1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কামাল উদ্দিন দায়েমিকে সভাপতি করে হেফাজতের ফতুল্লা থানা কমিটি ঘোষণা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার

কামাল উদ্দিন দায়েমিকে সভাপতি করে হেফাজতের ফতুল্লা থানা কমিটি ঘোষণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কামাল উদ্দিন দায়েমিকে সভাপতি করে হেফাজতের ফতুল্লা থানা কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে মাওলানা কামাল উদ্দিন দায়েমিকে থানা সভাপতি ও মাওলানা তাজুল ইসলাম আব্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এসময় সিনিয়র সহ-সভাপতি হিসেবে মাওলানা আবু সাঈদের নাম ঘোষনা করা হয় এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মুফতি মেহেদী হাসানের নাম ঘোষণা করা হয়। এছাড়াও ১৫১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়।

মঙ্গলবার(২৯শে এপ্রিল) ফতুল্লা পঞ্চবটি এলাকার আকবর কনভেনশন সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার প্রতিনিধি সম্মেলন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ এর ফতুল্লা থানা কমিটি ঘোষণা করেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী বলেন, “আমরা সব সময় রাজপথে ছিলাম, আন্দোলন সংগ্রামে ভবিষ্যতেও থাকবো। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে জীবন দিয়ে হলো এ দায়িত্বকে আদায় করব।”

এ সময় আরো উপস্থিত ছিলেন, মুফতি হারুনুর রশিদ, মাওলানা মীর আহমাদুল্লাহ মাওলানা মনোয়ার হোসাইন, মাওলানা তৈয়ব আলী হোসাইন, মাওলামা ইব্রাহিম খলিল,মুফতি আলাউদ্দিন ফরাজি, মাওলানা দ্বীন ইসলাম,মুফতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।

হেফাজতে ইসলামের এ সমাবেশ আগামী কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে, যেখানে তাদের দাবি গুলো জোরদার হতে হতে সহায়তা করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট