1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লাঙ্গলবন্দ স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পজিটিভ নারায়ণগঞ্জ গড়তে চাই- এমপি আল আমিন ছারছীনায় ছাত্র হিযবুল্লাহ’র ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পরিবেশ দূষণের দায়ে আড়াইহাজারে দুই টেক্সটাইল কারখানাকে জরিমানা ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ বন্দরে পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার রূপগঞ্জে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ গোগনগরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে আওয়ামী দোসর সওদাগর ও মোক্তার বাহিনীর হামলা নারায়ণগঞ্জকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে-এড.সাখাওয়াত ১৫ বছর ফ্যাসিস্টের কড়াঘাতে বাংলাদেশ শোষিত হয়েছে-মামুন মাহমুদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নূরে আলম সিদ্দিকী আর নেই।

যুগের নারায়ণগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৫৪ বার পড়া হয়েছে

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আর নেই। আজ বুধবার ভোররাতে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নূরে আলম সিদ্দিকীর ছেলে এবং ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী আজ সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

তাহজীব আলম সিদ্দিকী জানান, আজ ভোর ৪টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

নূরে আলম সিদ্দিকী ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন।

সত্তরের দশকের তুখোড় ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০ থেকে ১৯৭২ সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তৎকালীন যশোর-২ (বর্তমানে ঝিনাইদহ-২) আসনের সংসদ সদস্য ছিলেন।

নূরে আলম সিদ্দিকীর বড় ছেলে ও সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, আজ নূরে আলম আলম সিদ্দিকীর মরদেহ ঝিনাইদহে তাঁর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে জানাজার পর গাজীপুরে প্রয়াত নূরে আলম সিদ্দিকী প্রতিষ্ঠিত নবী টেক্সটাইল ও ডরিন গার্মেন্টেসের কাছের মসজিদের পাশে তাঁকে দাফন করা হবে। এটা তাঁর অন্তিম ইচ্ছা ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট