1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আতংক অপরদিকে নিশ্চুপ বিএনপি! - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

শহরে যুবলীগের ঝটিকা মিছিল থেকে আতংক অপরদিকে নিশ্চুপ বিএনপি!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বেশ কিছুদিন নিশ্চুপ ছিল সরলার কতৃক নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের নেতৃবৃন্দ! রাজনীতিতে গুরুত্বপূর্ণ জেলা হিসেবে পরিচিত নারায়ণগঞ্জের প্রধান সড়কে আবারো নিজেদের অস্তিত্বের জাগান দিয়ে আসছেন আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। জেলার প্রানকেন্দ্র শহরের চাষাড়ায় সরকার বিরোধী মিছিল বের করেছে যুবলীগের নেতাকর্মীরা। এদিকে, গুন্জন রয়েছে মহানগর বিএনপির কয়েকজন প্রভাবশালী নেতাদের সাথে ওসমান পরিবারের গোঁপন আতাঁত রয়েছে। আর আতাতের ফলপ্রসুতেই জেলার বিভিন্নস্থানে আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো একের এক ঝটিকা মিছিলের মাধ্যমে শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে।

এসময় তারা আওয়ামীলীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দিয়ে তাদের অস্তিত্বের জাগান দেন। স্বল্প সময়ের মিছিলের পর পরই বর্তমান ক্ষমতায় থাকা বিএনপির নেতৃবৃন্দকে নিয়ে বিরূপ মন্তব্য করতে ভূল করেননি সাধারন জনতা।

প্রত্যক্ষদর্শীরা তাদের অভিমত ব্যক্ত করতে গিয়ে বলেন, নারায়ণগঞ্জ হচ্ছে আন্দোলনের সূতিকাগার। আর নারায়ণগঞ্জের আন্দোলনই ছড়িয়ে পরে সারা বাংলাদেশে। শহরের প্রানকেন্দ্র চাষাড়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের আচমকা ঝটিকা মিছিলটিই প্রমান করে দেয় এখনো নারায়ণগঞ্জে আওয়ামীলীগের অবস্থান শক্তিশালী।

অপরদিকে, ক্ষমতায় বিএনপি থাকলেও দল ক্ষমতায় আসার পর থেকেই নেতৃবৃন্দ ব্যস্ত রয়েছেন নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য এমনকি দলের সিনিয়র নেতৃবৃন্দ দীর্ঘদীনের ক্ষুধা নিবারনের জন্য সময় কাটাচ্ছেন! অন্যথায় শহরে সাখাওয়াত হোসেন খান, আবু আল ইউসুফ খান টিপু, জাকির খাঁন, শওকত হাসেম শকু, মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, মশিউর রহমান রনির মত বিএনপি নেতারা থাকতে যুবলীগের ঝটিকা মিছিলটিই প্রমান করে দেয় বিএনপির নেতৃবৃন্দ আওয়ামীলীগ থেকে অনেকটাই কোনঠাসা হয়ে রয়েছে! প্রকাশ্যে শহরের প্রানকেন্দ্রে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতংক সৃষ্টি করে আসলেও তাদের লাগাম টেনে ধরার মত সাহস বিএনপির নেই বললেই চলে, এমনটাই ক্ষোভের সাথে মন্তব্য করেন সাধারন মানুষ।

সূত্রমতে, শহরের প্রানকেন্দ্র চাষাড়ায় মুখে লাল কাপড় বেঁধে অজ্ঞাতনামা কয়েকজন যুবলীগ কর্মী আকস্মিক মিছিলের মাধ্যমে আওয়ামীলীগের অস্তিত্বের জাগান দেন। হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীরা মুখে লাল কাপড় বেঁধে চাষাঢ়ার প্রধান সড়কে মিছিল বের করেন। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা, শেখ হাসিনা” শ্লোগান দিতে থাকে। মিছিলটি সংক্ষিপ্ত সময়ের জন্য চললেও এতে পথচারীদের মধ্যে কৌতূহল ও কিছুটা আতঙ্কের সৃষ্টি হয়

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলকারীদের অধিকাংশই অপরিচিত হওয়ায় তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মিছিল শেষে তারা দ্রুত এলাকা ত্যাগ করে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের ধারণা, আকস্মিক এই মিছিলের পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য থাকতে পারে। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনাও চলছে কঠোর। হঠাৎ করে নারায়ণগঞ্জে যুবলীগের দুই মিছিলে নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একদিকে আজমেরী ওসমান ও আরেক দিকে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানির সমর্থকরা হঠাৎ করেই শহরে ঝটিকা মিছিলটি বের করেন। আজমেরী ওসমানের ছবি যুবলীগের ব্যানারে দেখা যাচ্ছে।

তার অনুসারী ও সমর্থকেরা ইতোমধ্যে বন্দর ও শহরে একাধিক মিছিল করেছে। পাল্লা দিয়ে মিছিল করেছে সাফায়েত আলম সানির সমর্থকরাও। শামীম ওসমানের অনুসারী সানি এখন যুবলীগের রাজনীতি সক্রিয় হয়ে ফেসুবকের পর রাজপথে নেমেছেন।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে নারায়ণগঞ্জ ছাড়া রয়েছেন আওয়ামীলীগ যুবলীগ সহ অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

দলটির অধিকাংশ নেতৃবৃন্দ পরিবার নিয়ে দেশের বাহিরে অবস্থান করছেন। বিএনপির সরকার গঠনের পর থেকে নারায়ণগঞ্জে আবারো রাজনীতি ফেরার উদ্যোগ নেয়া হচ্ছে বলে প্রচারণা করা হচ্ছে।

গত ১৭ মে ভোরে আজমেরি ওসমানের সমর্থকদের ঝটিকা মিছিলের একটি ভিডিও ভাইরাল হয়। সামাজিকে যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভিডিওটি আজমেরি ওসমানের আইডি বা প্যাজে পোষ্ট করা না হলেও সমর্থকরা ভাইরাল করেছে বলে জানা গেছে। ঝটিকা মিছিলটি শহরের জামতলা এলাকার ভোরের দৃশ্যপট দেখা গেছে। ভোরের খালি রাস্তাায় খালি গায়ে দলীয় পতাকা নিয়ে ২০/২৫ জনের মিছিলটিতে আওয়ামীলীগের দলীয় শ্লাগানে রাজেথ প্রকম্পিত করেন। আজমেরি ওসমানের ছবি পাশে শেখ মজিবুর রহমান, শেখ হাসিনা ও শেখ মনি’র ছবি সম্বলিত ব্যানার দেখা যায় মিছিলে।

তথ্য সূত্রে, নারায়ণগঞ্জ জেলা যুবলীগের রাজনীতিতে ফিরতে চান আজমেরি ওসমান। সে কারণে সমর্থকদের দিয়ে দলীয় মিছিলগুলো আগামী রাজনীতিতে সক্রিয় থাকার চেষ্টা করা হচ্ছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। আওয়ামীলীগ সরকার পতনের পর অন্তবর্তী সরকার আমলে আজমেরী ওসমানের সমর্থকরা নারায়ণগঞ্জে বিভিন্ন সময়ে নানা ধরনের মিছিল ও শোডাউন করেছে। অতীতে তাদের এ ধরনের বিভিন্ন কর্মসূচির কারণে শহরে নানা

আলোচনা-সমালোচনা এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। অন্যদিকে সাফায়েত আলম সানি বন্দর ও ৩০০ ফিট সড়কে মিছিল করতে দেখা গেছে যুবলীগের সভাপতি প্রত্যাশি সাফায়েত আলম সানির অনুসারীদের। এ সময় যুবলীগের শীর্ষ বর্তমান ও অতিতের নেতার ছবি সম্বলিত ব্যানার দেখা গেছে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে আজমেরী ওসমানের নেতৃত্বে ২০১৩ সালের মার্চে ত্বকী হত্যার অভিযোগের পর আজমেরী ওসমানের অনুসারীরা ত্বকীর বাবার বিরুদ্ধে শহরের বিভিন্ন স্থানে ঝাড়ু মিছিল বের করেছিল।

এদিকে, আওয়ামিলীগের সহযোগী সংগঠন যুবলীগের একের পর এক সরকার বিরোধী মিছিল নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে করা হলেও তাদের প্রতিরোধে এখনো পর্যন্ত বিএনপির দায়িত্বশীল কোন নেতৃবৃন্দকেই রাজপথে দেখা যায়নি।

এমনকি, যুবলীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে বিএনপির অবস্থানও এখনো স্পষ্ট করা হয়নি। এমনিবস্থায় সাধারন মানুষ তাদের মন্তব্য করতে গিয়ে বলেন, বিএনপি এখন ক্ষুধার্থ তাই তারা ক্ষুধা নিবারনের জন্য ব্যস্ত রয়েছেন! এদিক দিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো শহরকে অস্থিতিশীল গড়ে তুলার মাধ্য আতংকের নগরী হিসেবে পরিচিত করে তুললেও এতে বিএনপির কিছুই যায় আসে না! আর এ কারনেই নারায়ণগঞ্জ বিএনপি এখনো রয়েছে নিশ্চুপ!

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট