1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সেলিম ওসমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন টিপুর - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার

সেলিম ওসমানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না প্রশ্ন টিপুর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু অভিযোগ করেছেন যে, নারায়ণগঞ্জের গডফাদার হিসেবে পরিচিত সেলিম ওসমান, শামীম ওসমান, নাসিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে লিখতে গিয়ে অনেক সাংবাদিক এবং নাগরিক মামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বৈশাখী টিভির ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “সেলিম ওসমান এখনো ঢাকায় বসে মানুষের সাথে ফোনে হুমকি দেন এবং বিভিন্ন সেক্টরে ভোট দেওয়ার জন্য চাপ প্রয়োগ করেন। তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না?”

তিনি আরও প্রশ্ন তোলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যাকারীদের বিরুদ্ধে কেন এখনো কেউ লেখেন না?”

টিপু বলেন, “গডফাদার, সেভেন মার্ডারের পৃষ্ঠপোষক এবং ত্বকী হত্যাকারীরা এখন পালিয়ে গেছে। আন্দোলনে তারা রাইফেল ক্লাব, নারায়ণগঞ্জ ক্লাব থেকে অস্ত্র নিয়ে সাধারণ জনগণের উপর হামলা চালিয়েছিল।” তিনি দাবি করেন, “রাইফেল ক্লাব এবং নারায়ণগঞ্জ ক্লাবে হামলা হওয়ার কথা ছিল না, কিন্তু ক্ষোভের কারণে তা ঘটেছিল।”

নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ টিটুর প্রসঙ্গও তুলে ধরেন টিপু। তিনি বলেন, “গডফাদারের শ্যালক ৭২ কোটি টাকা নারায়ণগঞ্জ ক্লাব থেকে চুরি করেছে এবং একদিনেই ২৭ কোটি টাকার চেক তুলে নিয়েছে।”

এড. ইউসুফ খান টিপু সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “তিতাস, বিদ্যুৎ এবং অন্যান্য সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিষয়ে আরও লেখালেখি করুন। শুধু রাজনীতিবিদদের দুর্নীতির কথা বললেই চলবে না, বরং গ্যাস সেক্টরে অবৈধ লাইন দিয়ে সরকারি কর্মকর্তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে, সে বিষয়টিও সামনে আনুন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট