1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
  সাবেক এমপি এস.এম. আকরামের দাফন সম্পর্ন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

  সাবেক এমপি এস.এম. আকরামের দাফন সম্পর্ন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এস.এম. আকরাম আর নেই। ইন্নালিল্লাহি…….  রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৮৫ বছর। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি ও  লিভার জটিলতায় ভুগছিলেন।সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকা বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে ২ ছেলেসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি।  মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টায় শহরের থানা পুকুরপাড় জামে মসজিদে  প্রথম জানাযা অনুষ্ঠিত হওয়ার পর ওই দিন  বাদ জহুর তার নিজ গ্রাম আলীনগরস্থ মরহুম আব্দুল জাব্বার ঈদগাহ ময়দানে  দ্বিতীয় জানাযা শেষে আলীনগর কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। মরহুমের নামাজের জানাযা অংশ গ্রহন করেন নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এড: আবুল কালাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এড: মাহাবুবুর রহমান মাছুম, বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান মাকসুদ, ১৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব ফয়সাল মোহাম্মদ সাগর, ২০ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বি এ মাসুদ, একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী মাঈন উদ্দিন আহাম্মেদ, আলীনগর এলাকার সমাজ সেবক হাজী হামিদুল্লাহ মেম্বার, ইব্রাহিম কাশেমসহ সর্বদলীয় নেতাকর্মী ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্যে, তিনি জীবদ্দশায় ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ -০৫ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত এমপি নির্বাচিত হন।  সে সাথে তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের উপদেষ্টা ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট