1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এবার নারায়ণগঞ্জের ইতিহাসে সব চেয়ে বড় বিজয় র‌্যালি করব-আশা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

এবার নারায়ণগঞ্জের ইতিহাসে সব চেয়ে বড় বিজয় র‌্যালি করব-আশা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জের নগরীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি সফল করার লক্ষে প্রস্তুতি সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১২ টায় নাসিক ২৩নং ওয়ার্ডের হাজী সিরাজ উদ্দিন মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুকের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশার।

প্রস্তুতি সভায় নারায়ণগঞ্জ নগরীতে ইতিহাসের সব চেয়ে বড় বিজয় র‌্যালি করার ঘোষনা করে দলীয় সর্বস্থরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, ২১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূইয়া, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সোহেল, ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন কাজল, বন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন কবির, সাংগঠনিক সম্পাদক সাইফ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু আহমেদ, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলতাব, ২৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাউয়ূম।

প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা বলেন, আমি যখন ছাত্রদল করতাম মায়ের কথার অবাধ্য হয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে হরতালে যেতাম। এবং রাজনৈতিক স্বার্থে আমি বেয়াদব, রাজনৈতিক আর্দশিক কারণে আমার ঘাড়ের রগ একটা বাকা আছে। অনেক বাধা উপক্ষো করে অনেকে যখন আরামে ছিলেন তখন আমি জেল খেটেছি। যারা আরাম আয়েশে ছিলেন তখন আমি পালিয়ে বেড়াতাম, নিজের রান্না নিজে করে খেতাম। 

তিনি বলেন, আল্লাহ বলছে হকে থাকতে, আল্লাহ বলে নাই যেখানে বেশি শক্তি আছে সেখানে থাকতে। আপনারা যদি মনে করেন আমি হকে আছি তাহলে আমার সাথে থাকবেন। আপনারা যানেন আমি রাজনীতি করি আমার নিজস্ব কর্মী নিয়ে, আমার ভাই যারা আছেন তারা আমার এক একটা কর্মী আমার ভাই। এটি আমার সৈভাগ্য আমি কিন্তু কর্মী পৈত্তিকসূত্রে পাইনি, এখানে যারা আমার কর্মী আছে তারা আপনাদের বসয়ে ছোট এটি আমার অর্জন।    

তিনি আরও বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর এই প্রথম বিজয় র‌্যালি করতে যাচ্ছি। বিজয় র‌্যালিতে নারায়ণগঞ্জের ইতিহাসে সব চেয়ে বড় বিজয় র‌্যালি করার ঘোষণা দেন তিনি। এবং দলীয় সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। 

এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি দর্পণ, সৌরভ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মোক্তার হোসেন, বন্দর উপজেলা কৃষকদলের সদস্য সচিব সেলিম মাহমুদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমান সরদার, সজিব খান, সদস্য নাছির উদ্দিন রিয়াদ, মানিক, রিয়াজুল রহমান বাপ্পী, শিপলু, বন্দর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হৃদয়, ২৩নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বিএনপির নেতা আল আমিন, ডক্টর সজিব, তোফাজ্জল, সাহিদ, সানাউল্লাহ, আশরাফুল, মোহাসিন, জনি প্রমূখ।  

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট