1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আলজেরিয়ার রাষ্ট্রদূতের কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

আলজেরিয়ার রাষ্ট্রদূতের কর্ণফুলী শিপ বিল্ডার্স পরিদর্শন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওহাব সাইদানির নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১টায় বন্দর থানার মাহামুদনগরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি তিনি পরিদর্শন করেন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

প্রতিনিধি দল কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের নবনির্মিত ৩৫টি বাণিজ্যিক ড্রেজার জলযান প্রকল্প ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন।

পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল এবং ম্যানেজার মো. মহসিন।

রাষ্ট্রদূত প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীতে অংশ নেন এবং মতবিনিময় সভায় যোগ দেন। পরিদর্শন শেষে বিকেল সাড়ে ৩টায় তিনি ঢাকার উদ্দেশ্যে বন্দর ত্যাগ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট