1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
’বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত কি আরামে থাকবে’ প্রশ্ন সাখাওয়াতের - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

’বাংলাদেশ অস্থিতিশীল হলে ভারত কি আরামে থাকবে’ প্রশ্ন সাখাওয়াতের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ভারতের সাথে বাংলাদেশের সর্ম্পক নষ্ট হলে ‘ভারতের ক্ষতি হবে’ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।

নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এ উপদেষ্টা ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, ‘আমি মনে করি, ভারতের সাথে (বাংলাদেশের) যে সম্পর্ক আছে সেইটা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, আমাদের না।’

মঙ্গলবার দুপুরে শীতলক্ষ্যার পাড়ে নারায়ণগঞ্জ শহরের ৩ নম্বর মাছঘাট এলাকায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে বিআইডব্লিউটিএ’র একটি প্রকল্প কার্যক্রম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ভারতীয় কিছু গণমাধ্যম ও রাজনীতিক ‘বেশি বেশি’ করছে বলেও মন্তব্য করেন তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, ‘ভারত একটি বৃহৎ দেশ। আমরা তার পাশে একটা ছোট প্রতিবেশী। এখন ভারত যদি…ভারত বলবো না, ভারতের মিডিয়াই এইটা বেশি বেশি করছে। আর কিছু কিছু পলিটিশিয়ান আছে, তাদের আগামীর নির্বাচন আছে, সেগুলোর জন্য এমন করছে। এখন তারা যদি আমাদের পায়ে পড়ে ঝগড়া করতে চায়, তাহলে আমরা তো সবসময় চুপ থাকবো না। আমাদের মিডিয়াও চুপ থাকবে না। এইটা কি ভালো লক্ষণ? ভালো লক্ষণ না।’

তিনি বলেন, প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক ভালো হওয়া উচিত।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বলেন, ‘এখন ওনারা একজনকে পছন্দ করেন সেজন্য এখানে (বাংলাদেশ) অস্থিতিশীল করতে হবে? বাংলাদেশ অস্থিতিশীল না, কথার কথা যদি (অস্থিতিশীল) হয়ও, তাহলে ওনারা কি আরামে থাকতে পারবে? আঠারো কোটি লোকের দেশ এটা। সুতরাং আমি মনে করি না, ভারতের সরকার এ ধরনের কোনো ব্যাপারে আছে। এইগুলো মিডিয়া আছে, কিছু পলিটিক্যাল পার্টি আছে, তারা মনে করে এইগুলো করে তারা ভোট পাবে। এইটা তাদের ব্যাপার। কিন্তু আমি মনে করি, ভারতের সাথে যে সম্পর্ক আছে সেইটা নষ্ট হলে ভারতের ক্ষতি হবে, আমাদের না।’

পোশাকখাতে অসন্তোষ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গার্মেন্টস বন্ধ করার পেছনে বড় ধরনের ষড়যন্ত্র আছে। এটা শুধু শ্রমিককে দোষ দিলে হবে না। কী ধরনের ষড়যন্ত্র আছে সেটাতো আমরা মোটামুটি টের পাচ্ছি। যেসব গার্মেন্টস বন্ধ আছে, সেগুলোর ব্যাপারে আমরা কথা বলেছি। যেসব গার্মেন্টস ব্যাংক থেকে প্রচুর ঋণ নিয়েছে, কিন্তু এখন মালিক হয় পলাতক কিংবা কোথাও গেছে। এগুলোর ব্যাপারে আগামী সপ্তাহের মধ্যে একটা নির্দেশনা পাবেন।’

এ প্রসঙ্গে পরে সাংবাদিকদের উপদেষ্টা বলেন, ‘নারায়ণগঞ্জে এক সময় পাটের ব্যবসা ছিল। এটাকে প্রাচ্যের ডান্ডি বলা হতো। এখন পাট না থাকলেও নানা ধরনের ব্যবসা হচ্ছে। এখানে বিশ্ব ব্যাংকের প্রজেক্টে একটি নতুন টার্মিনাল ভবন হচ্ছে। আমি এখানে এসে না দেখলে এই টার্মিনাল ভবনটি সময়মতো ঠিকঠাকমতো উঠবে না। অলরেডি আমরা পিছিয়ে আছি। এই কাজে যদি বাধা আসে তাহলে তো আর এ কাজ হবে না।’

নদী দূষণ ও দখলরোধে পরিবেশ মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, ‘নদীর এখন এমন এমন জায়গা দখল করেছে, যেখানে চারতলা-পাঁচতলা-ছয়তলা-সাততলা ভবন করে ফেলেছে। এখন এইটাতে হাত দিতে গেলে আবার আপনারা পেছনে পড়বেন। মুশকিল তো এইখানে। আমরা ন্যায্য কাজ করতে গেলেও বাধা আসে।’

প্রকল্প এলাকার পাশে শহরের বৃহৎ মাছের বাজারের ব্যবসায়ীদের জন্য ছাউনি করে দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, কাউকে উৎখাত করা হবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পরিচালক আরিফ হোসেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট