1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ঐতিহাসিক লাঙ্গলবন্দের অষ্টমি পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বন্দরে ঐতিহাসিক লাঙ্গলবন্দের অষ্টমি পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩৪১ বার পড়া হয়েছে

বন্দরে ঐতিহাসিক লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা সভাকক্ষে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্টিত হয়। প্রস্তুতি মূলক ও আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভাচুর্য়ালি যোগ দিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমান। বন্দর উপজেলা পরিষদের নিবার্হী কর্মকতার্ বি.এম. কুদরত এ খুদার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার সুরাইয়া ইয়াছমিন, বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বকর সিদ্দিক। সভায় উপস্থিত ছিলেন বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহাম্মেদ, লাঙ্গলবন্ধ স্লান উদযাপন কমিটি নেতা প্রবীর সাহা, শিখন সরকার, শ্যামল দাস, বন্দর প্রেসক্লাবের নিবার্হী সদস্য মাহফুজুল আলম জাহিদ, বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেনসহ বন্দর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকতার্গন। লাঙ্গলবন্ধ অষ্টমী পূন্যম্লান উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভায় বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান এম. এর রশীদ বলেন, বন্দরে স্লান উৎসব শুধু বন্দরের না এটা জাতীয় প্রোগ্রাম। এখানে কিছু হলে আন্তজার্তিক মহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুন্ন হবে। আমাদের সকলের দূনাম হবে। এ ছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে জনস্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট