1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

বন্দরে অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে অজ্ঞাতনামা (৬৫) এক বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় এলাকাবাসীর কাছ থেকে সংবাদ পেয়ে বন্দর থানার ২০ নং ওয়ার্ডের বেপারীপাড়া প্রধান সড়ক থেকে ওই মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের তথ্য সূত্রে জানা গেছে, গত দেড় মাস যাবৎ অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধা মদনগঞ্জ বাসস্ট্যান্ডে ঘুরাফেরা করত। বেপারীপাড়া প্রধান সড়কে বসবাস করার কারনে এলাকাবাসী তাকে নিয়মিত খাবার দিয়ে আসছিল। বৃহস্পতিবার বিকেলে অবহেলা অযত্নে ও নানা রোগে আক্রান্ত হয়ে সে মৃত্যুবরণ করে।

এ ব্যাপারে মদনগঞ্জ ফাঁড়ি উপ-পরিদর্শক মোমরেজ ইসলাম জানান, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে আমিসহ আমার সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত বুদ্ধি প্রতিবন্ধী বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে নাম পরিচয় জানার জন্য পিবিআইকে খবর দেই। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা রুজু করার প্রস্তুুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট