1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

দিনাজপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেন: দিনাজপুরে যথাযথ মর্যাদায়
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিল
দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর ২০২৪) বিকেল ৪টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা, কেন্দ্রীয় কমিটির আরেক সদস্য বীর মুক্তিযদ্ধা মোঃ মকশেদ আলী মঙ্গলিয়া,
বেগম খালেদা জিয়ার সাবেক বিশেষ সহকারি এম এ জলিল, জেলা বিএনপি’র সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ্ব সোলায়মান মোল্লা, সহ-সভাপতি ও আগামী সংসদ নির্বাচনে বিরল-বোচাগঞ্জ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশি মােজাহারুল ইসলাম,
সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন মন্ডল বকুল, শাহিন সুলতানা বিউটি, জেলা তাঁতীদলের আহবায়ক মোঃ রেজাউল ইসলাম প্রমখ।
এর আগে বিকেল ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠ হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।
র‍্যালিতে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররাম হোসেন, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, আলহাজ সোলায়মান মোল্লা, আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক, মােজাহারুল ইসলাম, আলহাজ্ব হাফিজুর রহমান সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিসুর রহমান বাদশা,
জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, দিনাজপুর পৌর বিএনপির সভাপতি মোঃ জিয়াউর রহমান জিয়াসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদকবৃন্দ সাংগঠনিক সম্পাদকবৃন্দ, জেলা বিএনপির নির্বাহী কমিটির অন্যান্য সদস্য, দিনাজপুর পৌর বিএনপি, সদর উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎস্যজীবী দল, মহিলাদল, জাসাস, জেলার বিভিন্ন উপজেলা হতে আগত বিএনপি’র বিভিন্ন অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সন্ধ্যা ৬টায় ইনস্টিটিউট মাঠে জেলা জাসাসের আয়োজনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT