1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সিফাত-অনিক বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

বন্দরে সিফাত-অনিক বাহিনীর শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

বন্দরে ব্যবসায়ী কাউসার ও মেরাজের উপর হামলাকারী সিফাত-অনিক বাহিনীর গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর উপজেলার ঘারমোড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সাবেক সদস্য শহীদ হোসেন মেম্বারের সভাপতিত্বে মানববন্ধনপূর্বক সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা রাশেদুল ইসলাম টিটু, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আবুল কাশেম, যুগ্ম সম্পাদক মো. সেলিম মিয়া, কদমরসুল পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেজবাহউদ্দিন স্বপন, আনোয়ার হোসেন, মো. রশিদ, নুরু মিয়া, অটোচালক আলম, আহতদের চাচা ৩নং ওয়ার্ডের মেম্বার হাবিবুর রহমান, কাউসারের পিতা আতাবর মিয়া, মেরাজের পিতা হবিবর মিয়া, কাউসারের বোন রেসিনা প্রমুখ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে অংশ নেন জব্বার পাঠান, মো. ফারুকসহ সর্বস্তরের শত শত নারী-পুরুষ। বক্তারা অবিলম্বে কুখ্যাত সন্ত্রাসী সিফাত, অনিক এবং তাদের পিতা মহিদ, সহযোগী বশির ও শ্যামলের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, সন্ত্রাসী সিফাত-অনিক কারো জন্যই নিরাপদ নয়। তারা রক্তচোষা ভয়ংকর প্রাণীর মতো হয়ে গেছে। কিছুদিন পর পর তাদের রক্ত প্রয়োজন হয়ে যায় আর তাই এইভাবে নির্মমভাবে নিরীহ মানুষদেরকে হতার চেষ্টা চালায়। দুর্ধর্ষ সন্ত্রাসীদেরকে এখনই দমাতে হবে নইলে তারা একের পর এক মানুষের জীবন নিয়ে যাবে। অবিলম্বে যদি খুনী সিফাত-অনিক বাহিনীদেরকে আইনের আওতায় আনা না হয় তাহলে বৃহৎ থেকে বৃহত্তর কর্মসূচীর ডাক দেয়া হবে। পরিশেষে তারা বিক্ষোভ মিছিলের মাধ্যমে কর্মসূচীর সমাপ্তি করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট