1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শীষমহল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে রিয়াদ চৌধুরীর মত বিনিময় সভা অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল! সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন

শীষমহল পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে রিয়াদ চৌধুরীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে ফতুল্লার শীষমহল পূজা কমিটির সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ (অক্টোম্বর) সোমবার সন্ধ্যায় কৃষ্ণকলি পূজা কমিটির সাধারন সম্পাদক রামপ্রসাদ ঘোষের সভাপতিত্বে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের কারনে স্বেরাচারী সরকারের পতন ঘটেছে। তবে, স্বেরাচারী সরকারের পতন ঘটলেও তাদের রেখে যাওয়া দোসররা দেশে নাশকতা সৃষ্টি করার জন্য প্রধান হাতিয়ার হিসেবে সংখ্যালঘুদের বেছে নিয়েছে। হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হবে। এসময়টাতে আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বেরাচারের রেখে যাওয়া দোসররা কোন ধরনের অরাজকা কিংবা মুর্তি ভাংচুর করতে না পারে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের মন্দির রক্ষাসহ হিন্দু ধর্মালম্বী সাধারন মানুষের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পাশাপাশি ফতুল্লার বিভিন্ন পূজা মন্ডপে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সতর্ক অবস্থানে রয়েছে। বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী সনাতন ধর্মাবলম্বী লোকদের আশ্বস্থ করে আরো বলেন, অন্যান্য দলের চাইতে বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা প্রদানে কঠোর অবস্থানে রয়েছে। যদি কেউ পূজা মন্ডপ কিংবা তার আশে পাশে কোন ধরনের অরাজকতা করার চেষ্টা করার চেষ্টা করে তাহলে তাদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।

উক্ত মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন সিকদার, কৃষ্ণকলি পূজা কমিটির নেতা রবি চন্দ দাস, শিবু দাস, যুব নেতা পিযুস চন্দ দাস, সাংবাদিক রনি দাস, যুব নেতা জুয়েল দাস, দুলাল দাস, সন্জয় দাস লোকনাথ দাস, জয় দাস, বরুন দাস, সুবল দাস, শুভ দাস প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট