1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রাতের আগুনে পুড়েছে কালিরবাজারের ৪০ দোকান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল! সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন

রাতের আগুনে পুড়েছে কালিরবাজারের ৪০ দোকান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরে অগ্নিকান্ডে অন্তত ৪০টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স৷ রোববার রাত সোয়া এগারোটার দিকে সিরাজউদ্দোল্লা রোডের পাশে কালিরবাজার স্বর্ণপট্টি এলাকার ১ নম্বর গলির মসলাপট্টিতে আগুন লাগে৷

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে সাড়ে এগারোটার দিকে পাঁচটি ইউনিট আগুন নির্বাপন শুরু করে৷ রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে৷ আগুন পুরোপুরি নেভে ভোর সাড়ে তিনটায়৷

“রাতে দোকানপাট বন্ধ থাকা অবস্থায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত৷ দোকানগুলো লাগোয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে৷ আগুনে পাক, সেমিপাকা মসলা, হার্ডওয়্যার ও স্টেশনারিসহ অন্তত ৪০টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে৷”

আগুন নেভানোর কাজে নিয়োজিত থাকা একজন দমকল কর্মী ধোয়ার কারনে আহত হয়েছেন৷ তবে তিনি আশঙ্কামুক্ত বলে জানান ফখরউদ্দিন৷

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট