1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রমিক লীগ নেতা পলাশের বাড়ীতে ডাকাতি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

শ্রমিক লীগ নেতা পলাশের বাড়ীতে ডাকাতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার আলীগঞ্জে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের সদস্যদের মারধর করে হাত-মুখ বেধে ডলার, নগদ টাকা ও ১২০ ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। তবে এ সময় বাসায় ছিলেন না শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশ। ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানা যায়।

শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লা মডেল থানার আলীগঞ্জ মসজিদ গলিতে ডাকাতির ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যদের দাবী, শনিবার দিবাগত রাত তিনটার দিকে ফতুল্লার আলীগঞ্জ মসজিদ গলিতে কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আহম্মেদ পলাশের বাড়ীতে অস্ত্রধারী মুখোশ পরিহিত ডাকাত দলের ছয় সদস্য প্রবেশ করে। ডাকাত দলের সদস্যরা ভবনটির দ্বিতীয় তলার উত্তর দিকের গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে কাউছার আহম্মেদ পলাশের প্রথম স্ত্রী, মা, বোন সহ পরিবারের অপর সদস্যদের মারধর সহ হাত – মুখ বেধে একটি কক্ষে আটকে রেখে। এ সময় পলাশ বাড়ীতে ছিলোনা। ডাকাত দলের সদস্যরা প্রায় দুই ঘন্টাব্যাপী সেখানে অবস্থান করে প্রতিটি রুমে তল্লাশি করে আলমারি,ওয়ারড্রপ ভেঙে বাসায় থাকা ১৫ শত ডলার, ১২০ ভরি ওজনের স্বর্নালংকার সহ নগদ পাচঁ লাখ টাকা নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস. এম জহিরুল ইসলাম জানান, শ্রমিক লীগ নেতা কাউছার আহম্মেদ পলাশের পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন শনিবার দিবাগত রাত তিনটার দিকে মুখোশ পরিহিত অস্ত্রধারী ছয় ডাকাত বাড়ীর দ্বিতীয় তলার গ্রীল কেটে বাড়ীর ভিতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেধে একটি রুমে আটকে রাখে। পরবর্তীতে বাড়ীর প্রথম ও দ্বিতীয় তলার প্রতিটি রুমে তল্লাশী করে ঘরে থাকা ১৫’শ ডলার, নগদ ৫ লাখ টাকা ও ১২০ ভরি ওজনের স্বর্নালংকার নিয়ে যায়। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় এক রাউন্ড গুলিও করে। তবে এ বিষয়ে (গুলি করা) এখনো সুনির্দিস্ট কোন প্রমাণ মিলেনি। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট