1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
দুই দফা দাবীতে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

দুই দফা দাবীতে নারায়ণগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে দুই দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ ও ২ এর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীর ব্যানারে ঘন্টাব্যাপী পাঁচ শতাধিক কর্মকর্তা ও কর্মচারী মানববন্ধনে অংশ নেন।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক ও দুইয়ের ডিজিএম সৈয়দা ফারজানা ইয়াসমিন ও আসাদুজ্জামান জানান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দ্বৈত নীতির কারণে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন দেশের ৮০ পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। দ্রুত স্মার্ট ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণে আরইবি-পিবিএস একীভূতকরণ সহ অভিন্ন চাকুরিবিধি বাস্তবায়ন ও গ্রাহকসেবার মান উন্নয়নের জন্য সব চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিত করার দাবি জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচী সহ আরো কঠোর কর্মসূচী বাস্তবায়নের কথা জানান তারা।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT