1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
নগরীতে জাপান এডুকেশন‘র ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

নগরীতে জাপান এডুকেশন‘র ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জাপান এডুকেশন এণ্ড জব সেন্টারের উদ্যোগে জাপানি স্টুডেন্ট ভিসাপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানি প্রতিষ্ঠান মেডিকেয়ার চেয়ারম্যান ডা. শেখ আলীমুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপান থেকে আগত রিজিক ইন্টারন্যাশনাল এবং জাপান এডুকেশন এন্ড জব সেন্টার এর চেয়ারম্যান নাগামাৎসু ফারুক।

অনুষ্ঠানে জানানো হয়, অক্টোবর ২০২৪ সেশনে ৫০ জন শিক্ষার্থী জাপান এডুকেশন এন্ড জব সেন্টার এর মাধ্যমে স্টুডেন্ট ভিসাপ্রাপ্ত হয়েছেন। এর ফলে তাঁরা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য সুযোগ পেয়েছেন। এ জন্য তাঁদের ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে আলোচকরা বলেন, জাপান এডুকেশন এন্ড জব সেন্টার দীর্ঘদিন ধরে সুনামের সাথে জাপানে চাকরিজীবী ও শিক্ষার্থীদের ভিসা প্রসেসিং এর কাজ করে আসছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় নারায়ণগঞ্জ। এছাড়াও নরসিংদী, কুষ্টিয়া, ঢাকা ইসলামপুর, ঢাকা খিলখেত, ঢাকা উত্তরা, ঠাকুরগাঁও এ শাখা অফিস রয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ কলেজ এর সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (ইংরেজি) ফারুক আহমেদ, সহযোগী অধ্যাপক (হিসাব বিজ্ঞান) মো. শফিকুল ইসলাম। এ ছাড়াও অনুষ্ঠানে ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগণ, প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT