1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মব লিঞ্চিং করে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ফতুল্লা থানা শাখা। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টায শিবু মার্কেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাসদ ফতুল্লা থানার আহবায়ক এম এ মিল্টনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, ফতুল্লা থানা কমিটির সদস্য জামাল হোসেন, বিপ্লব আহমেদ মিঠু, আব্দুল খালেক, খোরশেদ আলম, মোফাজ্জল হোসেন, গোলাম রাব্বানী।

নেতৃবৃন্দ বলেন, মব লিঞ্চিং করে হত্যা, নির্যাতন, দখল, ভাংচুর, অগ্নিসংযোগ, চাকরি থেকে অপসারণ ইত্যাদি হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে পিটিয়ে দুইটি হত্যাকান্ডের নির্মমতায় জাতি স্তম্ভিত হয়েছে। শুধু তাই নয়, কবর ভাঙ্গা, মাজারে হামলাসহ খাগড়াছড়িতে পাহাড়ি জনগণের উপর হামলা, বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও হত্যাকাÐ ঘটে চলেছে প্রতিনিয়ত। এইসব বন্ধে বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃঢ় পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। ফলে মানুষ চরম অসহায় অবস্থায় পড়েছে। এইসব ঘটনায় দায়ীদের উপযুক্ত শাস্তি দেয়া না গেলে জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের মর্মবস্তু ধ্বংস হয়ে যাবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে একটি গণতান্ত্রিক সমাজের আশায় মানুষ জীবন দিয়েছে। কিন্তু দুর্নীতি, দুঃশাসন, দমনপীড়ন, লুটপাটের ব্যবস্থার পরিবর্তন না করলে শুধু ব্যক্তির পরিবর্তনে গণমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে না। নিত্যপন্যের দাম এখনো কমেনি। সাধারণ শ্রমজীবি মানুষ তাদের খাবার কমিয়ে দিয়েছে। এখনো বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। দ্রæত সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে দায়ীদের শাস্তি দিতে হবে এবং বাজার ব্যবস্থা মনিটরিং করে নিত্যপণ্যের দাম কমাতে হবে।

নেতৃবৃন্দ ২০২৪, ১৯৯০ ও ১৯৭১ সালের পরাজিত শক্তির বিরুদ্ধে রাজপথে লড়াই জোরদার করার জন্য জনগনের প্রতি উদাত্ত আহবান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট