1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লার পারভেজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৫দিনের রিমান্ডে - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লার পারভেজ হত্যা মামলায় সাবেক মন্ত্রী গাজী ৫দিনের রিমান্ডে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার পারভেজ হোসেন (২৩) হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তিনি ওই মামলার ৫নং আসামী বলে জানা গেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি জানান, পুলিশ আদালতের কাছে ১০ দিনের রিমান্ড চেয়েছিল ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।

জানা গেছে, গত ১৯ জুলাই বিকেল পাঁচটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ভুঁইগড় এলাকায় মিছিল করার সময় পারভেজ হোসেন (২৩) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাঁর বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর মাহমুদপুর এলাকায়।

এই ঘটনায় গত ২২ আগস্ট রাতে নিহতের বাবা সোহরাব হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT