1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে পুকুরে ভাসছিল নিখোঁজ যুবকের লাশ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার

নারায়ণগঞ্জে পুকুরে ভাসছিল নিখোঁজ যুবকের লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ শহরের খানপুরে বউবাজার সংলগ্ন সিটি করপোরেশনের মালিকানাধীন পুকুর থেকে সিফাত (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে পুকুরে ওই যুবকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।

পরে ঘটনাস্থলে এসে লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
মৃত সিফাত শহরের খানপুরস্থ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল সংলগ্ন এলাকার দন্ত চিকিৎসক সোহেল মল্লিকের ছেলে।

সিফাত এ বছর নারায়ণগঞ্জ কমার্স কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিল। গত ১ সেপ্টেম্বর থেকে সিফাত সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী এলাকার একটি এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজে যোগ দিয়েছিল।

মৃত সিফাতের বাবা ডেন্টিস্ট সোহেল মল্লিক জানান, গত সোমবার রাতে এমব্রয়ডারি কারখানায় নাইট শিফটে কাজ করার জন্য বাসা থেকে বের হয় সিফাত। মঙ্গলবার সারাদিনেও সে বাসায় না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নেয়া হয়।

বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে লাশ ভাসতে থাকার খবর পেয়ে সিফাতের মা এসে লাশ শনাক্ত করেন। মৃত সিফাত সাঁতার জানতো না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট