1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডে তদন্ত কমিটি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডে তদন্ত কমিটি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে গাজী টায়ার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুর রহমানের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে গাজী টায়ার কারখানায় জেলা প্রশাসক মাহমুদুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

বিদ্যুৎ, কল-কারখানা, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বিভাগ থেকে কর্মকর্তা এ কমিটিতে রয়েছে।

কারখানা পরিদর্শনের সময় জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, ৮ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেলকে নির্দেশ দিয়েছি ঘটনার সঙ্গে জড়িতদের একটি তালিকা তালিকা তৈরি করতে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গাজী টায়ারের যে ভবনটি সে ভবনের ভেতরে সালফারসহ ক্যামিকেল থাকার কারণে আগুন নিয়ন্ত্রণে আসলেও তাপ ও ধোয়া রয়ে গেছে এ কারণে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। খুব দ্রুত উদ্ধার কাজ শুরু করা হবে। নিখোঁজদের একটি তালিকা প্রশাসনের পক্ষ থেকে করা হবে।

জানা গেছে, গাজী টায়ারে এ পর্যন্ত ১৭৬ জন নিখোঁজের দাবী জানিয়েছে স্বজনরা। যদিও এখন পর্যন্ত উদ্ধার কর্ম তৎপরতা না থাকায় মরদেহের খোঁজ মেলেনি। নিখোঁজদের খোঁজে স্বজনরা কারখানার ভেতরে ও বাইরে অবস্থান নিয়েছে। স্বজনদের আহাজারিতে কারখানার আশপাশের পরিবেশ ভারী হয়ে আসছে।

এদিকে, কারখানা থেকে নির্গত ক্যামিকেল,জ্বালানী তেল নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্পের পানি উন্নয়ন খালে মিশ্রিত হয়ে আশপাশেরর ফসলি জমি ও শীতলক্ষ্যা নদীতে গড়িয়ে জীব বৈচিত্র্যের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। এর আগে, গত গত রোববার রাত ১০ টার দিকে আগুন লাগলে তা পরবর্তী ৩০ ঘন্টায়ও পুরোপুরিভাবে নিভানো যায়নি। প্রথমে ১২ ইউনিট কাজ করলেও মঙ্গলবার ৬ টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT