1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
চাপের মুখে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীর পদত্যাগ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসকর্মী বিপ্লব হত্যা: প্রধান আসামি কালু গ্রেপ্তার ফতুল্লায় ঝুট সেক্টর দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে গুলি, গ্রেপ্তার ৩ রূপগঞ্জে প্রবাসী মাসুম হত্যা মামলার অন্যতম আসামি শাকিল গ্রেফতার মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

চাপের মুখে সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও তার স্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও তার স্ত্রী গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের বিভাগীয় প্রধান দিল আফরোজা শিক্ষার্থীদের চাপের মুখে পদত্যাগ করেছেন।

রোববার (২৫ আগস্ট) সকাল থেকে কলেজের অভ্যন্তরে শিক্ষার্থীরা অধ্যক্ষ ও তার স্ত্রীসহ চার জনের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন।

আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেন তারা।
কলেজের প্রভাষক জুয়েল রানা ও অফিস সহকারী জাহাঙ্গীর হোসেনকে পদত্যাগ করতে আগামী ১৫দিন সময় বেঁধে দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানান, সোনারগাঁ সরকারি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার সকাল থেকে বিকেলে পর্যন্ত অধ্যক্ষ ও তার স্ত্রীর পদত্যাগসহ আট দফা দাবিতে কলেজের অভ্যন্তরে বিক্ষোভ করে। কলেজের আর্থিক অনিয়ম ও শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে তাদের স্বেচ্ছায় পদত্যাগ করতে বলা হয়েছে।

তিনি পদত্যাগ না করার কারণে বিক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা তাকে অবরুদ্ধ করে পদত্যাগ করতে বাধ্য করেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে ছাত্রলীগ হামলা করলে তখনও তিনি শিক্ষার্থীদের পাশে ছিলেন না।

সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু বলেন, শিক্ষার্থীদের চাপের মধ্যে বাধ্য হয়ে সাদা কাগজে কম্পিউটারে টাইপ করা কাগজে পদত্যাগ করলাম লিখে স্বাক্ষর করতে হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট