1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে শেখ হাসিনাসহ ১৭৭ জনের নামে হত্যা মামলা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

না.গঞ্জে শেখ হাসিনাসহ ১৭৭ জনের নামে হত্যা মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে ফয়সাল হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা হয়েছে। এছাড়া মামলায় আরও ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) নিহত ফয়সালের বাবা সোহরাব মিয়া বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় সাবেক প্রধামমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি নজরুল ইসলাম বাবুসহ ১৭৭ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী জানান, গত ১৯ জুলাই বিকেলে আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা নারায়ণগঞ্জ মহাসড়কের ভূইগড় বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনে মিছিল করার সময় মাথায় গুলিবিদ্ধ হন। পরবর্তীতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায় স্থানীয়রা।

পরবর্তীতে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল থেকে নিয়ে মরদেহ শনাক্ত করে নিয়ে আসে।

মামলায় বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট