1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শহরে জাকির খান মুক্তি পরিষদের অবস্থান কর্মসূচি থেকে কড়া হুঁশিয়ারি - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ফতুল্লায় যুবদলের দুই গ্রুপের সংঘর্ষে অস্ত্রধারীদের ধরতে ব্যর্থ পুলিশ! আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি

শহরে জাকির খান মুক্তি পরিষদের অবস্থান কর্মসূচি থেকে কড়া হুঁশিয়ারি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে জাকির খান মুক্তি পরিষদ। বুধবার (১৪ আগষ্ট) বিকালে শহরের ২নং রেলগেট¯’ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এ অব¯’ান কর্মসূচি পালন করা হয়।। কেন্দ্র ঘোষিত দুই দিনের অব¯’ান কর্মসূচির মধ্যে এটি ছিলো তাদের প্রথম দিনের কর্মসূচি।

অনুষ্ঠানে বক্তারা কড়া হুঁশিয়ার দিয়ে বলেন, তারুণ্যের অহংকার ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ আজ (গতকাল) ১৪ই আগষ্ট ও আগামীকাল (আজ) ১৫ই আগষ্ট ইউনিয়ন থেকে শুরু করে সকল নেতাকর্মীদের সৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগসহ সকল যুবলীগ, ছাত্রলীগ ও স্বে”ছাসেবক লীগের নেতারা ১৫ই আগষ্টকে কেন্দ্র করে যদি কোন ধরনের নৈরাজ্য করার চেষ্টা করে, তাহলে রাজপথ থেকে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমরা আজ (গতকাল) সকাল ৬টা থেকে আগামীকাল (আজ) বিভিন্ন পয়েন্টে জাকির খানের নেতাকর্মীরা পাহারা হিসেবে থাকবে। জনগণের যানমাল নিরাপত্তার জন্য জাকির খানের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বক্তরা আরও বলেন, শেখ হাসিনা আপনি বাংলাদেশের এ ছাত্র-জনতার বুকে গুলি চালিয়ে অবৈধভাবে অনেকদিন ক্ষমতায় ছিলেন। ক্ষমতার লোভ আপনাকে এমনভাবে পেয়ে বসছিলো যে, বাংলাদেশের ১৮ কোটি মানুষের মন রক্ষা না করে ক্ষমতা আকড়ে ধরে ছিলেন। কিš‘ বাংলাদেশের মানুষ অবশেষে আপনাকে নেংটা করে বিতারিত করেছে। আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমার নেতা জাকির খানের মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন, ১৫ই আগষ্ট দেশের ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার দোষররা বিভিন্ন নৈরাজ্যের মধ্যদিয়ে দেশকে আবারও অ¯ি’তিশীল করতে পারে। আপনারা যদি সেই অপকর্মে লিপ্ত হতে চান, তাহলে জাকির খানের সক্রিয় কর্মীরা আপনাদের সেই হাত ভেঙ্গে দিবে।

জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে এ সময় উপ¯ি’ত ছিলেন, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ শাহজালাল, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ্ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট