1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মেয়র আইভীর সঙ্গে সাক্ষাৎ করলেন কালাম - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার ধর্ষণ মামলায় যুবদল নেতা গ্রেপ্তারের পর বহিষ্কার

মেয়র আইভীর সঙ্গে সাক্ষাৎ করলেন কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মেয়র আইভীর সঙ্গে সাক্ষাৎ করলেন কালাম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন সোনারগাঁও উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম। সোমবার (৩ জুন) বিকালে নগরভবনে মেয়রকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কালাম।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আদিনাথ বসু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত ও নাসিক কাউন্সিলর কামরুল হাসান মুন্না।

সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম গত ২১ মে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮৩ হাজার ৮৬৮ ভোট পেয়ে চেয়ারম্যান প্রার্থী বাবুল ওমর বাবুকে পরাজিত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট