1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে নিখোঁজের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে নিখোঁজের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২ জুন, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে যুবক ও যুবতী নিখোঁজের ঘটনা আশংকা জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। এর ধারাবাহিকতায় গত বুধবার (২৯ মে) সকাল ১১টায় বন্দর থানার বন্দর রেলি আবাসিক এলাকা থেকে সুষমিতা বিশ্বাস (১৫) নামে এক কিশোরী ও গত শনিবার (১ জুন) বিকেল ৪টায় বন্দর থানার তিনগাও এলাকা থেকে আলিফা (১৬) নামে অপর এক কিশোরী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রোববার (২ জুন) দুপুরে বন্দর থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়েছে। যার জিডি নং- ৮২ ও অপর জিডি নং- ৭৯ তাং- ২-৬-২০২৪ইং।
থানা সূত্রে জানা গেছে, গত বুধবার (২৯ মে) সকাল ১০টায় বন্দর রেলি আবাসিক এলাকার সুখরঞ্জন বিশ্বাসের কিশোরী মেয়ে সুষমিতা বিশ্বাস বাসা থেকে বের হয়ে গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছে।

এ ছাড়াও গত শনিবার বিকেল ৪টায় বন্দর থানার তিনগাও এলাকার পারভেজ মিয়ার কিশোরী মেয়ে আলিফা আক্তার (১৬) তার নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক স্থানে খোজাখুজি করে নিখোঁজ কিশোরীদের কোন সন্ধান না পেয়ে এ ব্যাপারে বন্দর থানায় পৃথক দুইটি নিখোঁজ জিডি এন্ট্রি করা হয়।

সচেতন মহল জানিয়েছে, বন্দরে বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। বন্দর থানায় দায়েরকৃত নিখোঁজ জিডি মধ্যে অধিকাংশ নিখোঁজ জিডির ভিকটিমরা প্রেমের টানে ঘর ছাড়ছে।

পুলিশ জিডি পেয়ে নিখোঁজ কিশোরীদের খুঁজে পাওয়ার জন্য উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট