1. [email protected] : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. [email protected] : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রশাসক মামুন মাহমুদের পরিদর্শনে ফতুল্লায় লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস

ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া থেকে অপহৃত দুই বছরের শিশুকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এ সময় অপহরণের সঙ্গে জড়িত দুই অপহরণকারী গ্রেপ্তার করা হয়।

সোমবার (১৫ জুন) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান।

এর আগে, গত ১২ জুন সকাল প্রায় ১১টার দিকে ফতুল্লার লামাপাড়া এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে। পরে রবিবার (১৪ জুন) সন্ধ্যা ৬টার দিকে চাষাঢ়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার এবং অপহরণে জড়িত দুজনকে গ্রেপ্তার করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন সুজন মিয়া (৩১) ও মাজেদা (২৯)।

জানা যায়, তারা অপহৃত শিশুর পরিবারের প্রতিবেশী ছিলেন। পাশাপাশি বাসায় বসবাসের সুবাদে প্রায়ই শিশুটির পরিবারের সঙ্গে তাদের ওঠাবসা ছিল এবং শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

র‍্যাব জানায়, ঘটনার দিন আদর করার কথা বলে শিশুটিকে কোলে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় সুজন ও মাজেদা। পরে তারা শিশুটিকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

কিছু সময় পর অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে শিশুটিকে হত্যার হুমকিও দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির পরিবার অভিযোগ করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। একপর্যায়ে চাষাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী দুজনকে গ্রেপ্তার এবং তাদের হেফাজত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ র‍্যাব-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, অভিযোগ পাওয়ার পরপরই র‍্যাব তদন্ত শুরু করে।

সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT