1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৪ জুন) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আল-আমিন (৪৫) এবং আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আসলাম পাঠান (৪৫)।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুই নেতার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আল-আমিন কল্যাণদী এলাকার মৃত আনোয়ার আলীর ছেলে। অন্যদিকে আসলাম পাঠান পাঁচবাড়িয়া এলাকার জহিরুল হক পাঠানের ছেলে। তিনি আড়াইহাজার উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট