
যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ২নং রেলগেট থেকে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত রেললাইনের পশ্চিম পাশ দিয়ে বিকল্প সড়ক নির্মাণ কাজ শুরু করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠন।
রবিবার (১৪ জুন) বেলা ৩টায় সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরউদ্দিন আহমেদের নেতৃত্বে এ শুভেচ্ছা জানানো হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় সামাজিক সংগঠন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সংগঠন এই বিকল্প সড়কের দাবি জানিয়ে আসছিল।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, হাজী রমজানুর রশীদ, ক্রীড়া সম্পাদক হাজী জাহাঙ্গীর কবির পোকন, সহ-সম্পাদক শফিকুল ইসলাম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহেদুজ্জামান জামান, সমাজকল্যাণ সম্পাদক রাজিউদ্দিন আহাম্মদ, সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, আজীবন সদস্য হাজী কামাল উদ্দিন আহাম্মদ, হাজী আব্দুর রহমান শ্যামলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নাগরিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করা হচ্ছে বলে তিনি জানান।