1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১ বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল!

বন্দরে ভাড়া বাসা থেকে ক্লিনিককর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুরাদপুর এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে নিজ ভাড়া বাসার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শারমিন আক্তার (২৪), কুমিল্লার ভাঙ্গুরা উপজেলার জুগিরখেল এলাকার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে। তিনি মদনপুরের আল-বারাকা হাসপাতালে কর্মরত ছিলেন। অবিবাহিত শারমিন গত চার বছর ধরে মুরাদপুর এলাকায় একাই ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার সকাল ১১টা পর্যন্ত তাঁর কক্ষের দরজা বন্ধ থাকায় বাড়ির মালিকের ছেলের স্ত্রী তাঁকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে স্থানীয়দের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে তাঁকে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে বন্দর থানার ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। মরদেহের বাম হাতে ব্লেড দিয়ে কাটার মতো কিছু পুরোনো চিহ্ন পাওয়া গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট