1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে মহানগর যুবদলের আনন্দ র‍্যালি জনগনের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ থাকব-অধ্যাপক মামুন মাহমুদ বিশ্বকাপ এলেই আকাশি-সাদায় সাজে নারায়ণগঞ্জের ‘আর্জেন্টিনা বাড়ি’ নারায়ণগঞ্জে মাদকসহ গ্রেপ্তার ৯ ৫৫-তম জাতীয় বাজেট অনুমোদন উপলক্ষে সোনারগাঁয়ে বিএনপির আনন্দ র‍্যালি সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: চুনা কারখানার মালিককে কারাদণ্ড আওয়ামী শাসনামলে গণতান্ত্রিক ব্যবস্থা ‘প্রায় বিলুপ্ত’ হয়ে গিয়েছিল-এমপি কালাম সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রচন্ড তাপদাহে পথচারী ও শ্রমজীবী মানুষের পাশে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি

বন্দরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ ৫ দগ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে একটি ভবনের সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে বিস্ফোরণে একই পরিবারের চারজন সহ পাঁচজন দগ্ধ হয়েছে।

১১ জুন (বৃহস্পতিবার) সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়াটিয়া বাড়িতে এঘটনায় ঘটে। দগ্ধরা হলঃ হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। দগ্ধরা গার্মেন্টস ও কাঁচা মাল ব্যবসায়ী।

জানা যায়, সকালে রান্না করার জন্য দিয়াশলাই দিয়ে চুলায় আগুন দেয়ার সময় সিলিন্ডারের পাইপ লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণ হয়। এসময় ঘরে থাকা সবাই দগ্ধ হয়। তাদের চিৎকারে আশেপাশে লোকজন এসে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে ভর্তি করে।

জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, একই পরিবারের চারজন সহ পাঁচ জন দগ্ধ অবস্থায় বার্ণ ইউনিটে আসলে তাদের চিকিৎসা দেয়া হয়। হযরত আলী ৮%, সুলতানা ৯০%, মান্নান ৩০%, সায়েম ৭৭% ও মিম ৪১% দগ্ধ হয়েছে। দগ্ধ চারজনের অবস্থা আশংঙ্কাজনক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট