1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতালে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো দুর্যোগে রোগী উদ্ধারের লক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল ১১টায় আয়োজিত এ মহড়ায় দুর্যোগকালীন সময়ে রোগীদের দ্রুত ও নিরাপদে সরিয়ে নেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের প্রশিক্ষণের পাশাপাশি অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

মহড়ায় হাসপাতালের বাইরে একটি অস্থায়ী চিকিৎসা সেবা ক্যাম্প স্থাপন করে উদ্ধারকৃত রোগীদের প্রাথমিক সেবা প্রদানের কার্যক্রমও দেখানো হয়। এতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি প্রশিক্ষিত ফায়ার ভলান্টিয়াররা অংশ নেন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, ৩০০ শয্যা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আবুল বাশার, মণ্ডলপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শাহজাহান মিয়া এবং হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ নুরুল আলম।

মহড়া শেষে আব্দুল্লাহ আল আরেফিন বলেন, নারায়ণগঞ্জে ৫০০ প্রশিক্ষিত ভলান্টিয়ার রয়েছে, যারা আগুন, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। আতঙ্কিত না হয়ে দ্রুত প্রাথমিক ব্যবস্থা নিলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব।

ডা. আবুল বাশার বলেন, হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরঞ্জাম থাকায় অগ্নি নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম হাসপাতালের কর্মীদের দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট