1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগর এলাকায় মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী সুফিকে গ্রেফতার করেছে পুলিশ।

‎পরবর্তীতে তাকে বন্দর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকারের ভ্রাম্যমাণ আদালতে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ অর্থদণ্ড প্রদান করেন।

‎বুধবার (১০ জুন) বিকেলে মাহমুদনগরে পরিচালিত এই সফল অভিযানের পর সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাহমুদনগর এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত মাদক কারবারি সুফিকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

‎গ্রেফতারকৃত সুফিকে তাৎক্ষণিকভাবে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিবানী সরকার উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এসময় আসামী তার অপরাধ স্বীকার করলে বিজ্ঞ বিচারক তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদানের রায় ঘোষণা করেন। রায়ের পর সাজাপ্রাপ্ত আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

‎দীর্ঘদিনের মাদক ব্যবসায়ী সুফি সাজাপ্রাপ্ত হওয়ায় মাহমুদনগর এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক আনন্দ ও স্বস্তি লক্ষ্য করা গেছে। স্থানীয়রা এসআই মনির হোসেন ও ইউএনও শিবানী সরকারের এই সাহসী ও ত্বরিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট