1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় রোগী উদ্ধারে ফায়ার সার্ভিসের মহড়া কুতুবপুরের অপরাধীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চলবে-এসপি শামীম ওসমানের ছায়া হয়ে ওঠা পিএস মান্না এখন কোথায় ? কোটি কোটি টাকার লুটপাটের অভিযোগে নারায়ণগঞ্জে তোলপাড় শহরে মহিলা কলেজের সামনে অবৈধ স্থাপনা উচ্ছেদ সাংবাদিক আদিত্যের বাসায় চুরি

ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সোহেল সরকার (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। 

১০ জুন (বুধবার) ভোরে ফতুল্লার রামারবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সোহেল সরকার সুনামগঞ্জ জেলার ধীরাই থানার নয়াগাও গ্রামের সুমেন সরকারের ছেলে।

ফতুল্লা মডেল থানার এসআই আব্দুল আজিজ শেখ জানান, মঙ্গলবার বিকেলে রামারবাগ ভাড়াটিয়া বাড়ির ছাদে পাঁচ বছরের মেয়ে শিশু খেলাধূলা করছিলেন। এসময় একই বাড়ির ভাড়াটিয়া সোহেল সরকার কৌশলে শিশুটিকে খেলা ধূলা থেকে সিড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

তখন শিশু চিৎকার করলে সোহেল পালিয়ে যায়। এদিন রাতে শিশু তার মাকে বিষয়টি জানান। এরপর শিশুর মা গভির রাতে থানায় অভিযোগ করলে সোহেল সরকারকে গ্রেফতার করা হয়। শিশুটিকে ডাক্তারী পরিক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার (ওসি) মাহাবুব হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রচলিত ধারায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোহেলকে বিচারের স্বার্থে আদালতে প্রেরন করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট