1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিমানবন্দর থেকে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন কুয়েত প্রবাসী এক তরুণ।

বুধবার (১০ জুন) ভোর চারটার দিকে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদীর চালাকচর সেতুর পাশে এ ঘটনা ঘটে বলে জানান আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন।

ভুক্তভোগী ২৭ বছর বয়সী সুজন ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার নিজকান্দি গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাড়িতে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন বলে জানান।

এ সময় সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়ে যায় বলেও জানান ওই প্রবাসী তরুণ।

পুলিশ ও ভুক্তভোগীর সূত্রে জানা যায়, সুজন তার চাচাতো ভাই নাজমুলের সঙ্গে একটি হাইয়েস কোম্পানির মাইক্রোবাসে নিজ গ্রামের বাড়ির দিকে ফিরছিলেন। পথে ভোর চারটার দিকে আড়াইহাজারের গোপালদী পৌরসভার রামচন্দ্রদী-বিশনন্দী ফেরিঘাট সড়কের চালাকচর সেতু এলাকায় তারা ছিনতাইকারীর কবলে পড়েন। এ সময় ৫ থেকে ৬ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাদের গাড়ির গতিরোধ করেন। পরে সুজনের কাছ থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার, চারটি মোবাইল ফোন ও কসমেটিকস সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একই সময় চাচাতো ভাই নাজমুলের কাছ থেকে ৩৫ হাজার টাকা এবং ৫০০ সৌদি রিয়াল নিয়ে যায় বলেও অভিযোগ ভুক্তভোগীদের।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “আমরা ছিনতাইয়ের এ ধরনের একটি অভিযোগ মৌখিকভাবে পেয়েছি। যদিও ঘটনার পর আমাদের জানানো হয়েছে।

আমাদের পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে কাজ করছে।”

তবে, রাত আটটা পর্যন্ত থানায় ভুক্তভোগীরা কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি জানিয়ে ওসি আরও বলেন, “তারা লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী মামলা গ্রহণ করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট