1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিগুবাবুর নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২৪ হাজার টাকা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জিউস পুকুরকে আধুনিক দিঘিতে রূপান্তর করা হবে : নাসিক প্রশাসক মাদকের সাথে পুলিশের সখ্যতা: বন্দরে ৩ দারোগার বদলী নারায়ণগঞ্জে সাংবাদিকের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, প্রাণনাশের হুমকি বন্দরে ছিনতাইকারীদের হাতে যুবক নিহত, মামলা ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় রুবেল দেওয়ান গ্রেফতার ‘ওজু শেখানোর’ নাম করে শিশুকে ধর্ষণচেষ্টা, রূপগঞ্জে ধর্মীয় শিক্ষক কারাগারে সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দিগুবাবুর নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২৪ হাজার টাকা বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র ফেডারেশনের মানববন্ধন রূপগঞ্জে পরিশোধনাগার: ৫০ কোটি লিটার পানি পাবে ২ সিটি

দিগুবাবুর নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ২৪ হাজার টাকা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত অভিযানে প্রায় ৬১৩ কেজি পলিথিন জব্দ এবং ২৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. মাহমুদুল হাসান এবং মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক রিমা আক্তার প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানকালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ক ধারা লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার দিগুবাবুর বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় ও বিক্রয়ের জন্য প্রদর্শনকারী তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুমন স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২১০ কেজি পলিথিন জব্দ করা হয়। বিসমিল্লাহ স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২৫৮ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়া সিদ্দিক স্টোরকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৪৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট