1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩ মাসেও সন্ধান মিলেনি বন্দরের নিখোঁজ কিশোরীর - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুবকের মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীর উপর যুবদল ক্যাডার মোফাজ্জলের হামলা ৩ মাসেও সন্ধান মিলেনি বন্দরের নিখোঁজ কিশোরীর ফতুল্লায় বাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪, অস্ত্র-চোরাই মাল জব্দ জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না-মাও.জব্বার জনপ্রতি একটার বেশি নম্বর প্লেট নয়-প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে শিক্ষিকার বাড়ীতে লুটপাটের অভিযোগ গণ-অধিকার পরিষদের নেতার বিরুদ্ধে ফ্যাক্টচেক: ৩২ নম্বরের সামনে আইভীর ছবিটি ভুয়া শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ৪ যানবাহনকে জরিমানা রূপগঞ্জে এনসিপির অনুষ্ঠানে হামলা: ছাত্রদল নেতাসহ ১২০ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

৩ মাসেও সন্ধান মিলেনি বন্দরের নিখোঁজ কিশোরীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে রেখা আক্তার (১৪) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।

একমাত্র মেয়ের খোঁজে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন অসহায় পিতা, কিন্তু আজ পর্যন্ত কোনো সুখবর না পাওয়ায় পরিবারটিতে চরম হতাশা ও অন্ধকার নেমে এসেছে।

​এর আগে, গত ১০ মার্চ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৩টার সময় বন্দর থানাধীন ২১ নম্বর ওয়ার্ডের (বাংলাদেশ পাড়া) এলাকার নিজ বাসা থেকে পরিবারের সবার অজান্তে বের হয়ে আর বাসায় ফিরে আসেনি রেখা।

​এই ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা আবদুল কাদির বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নম্বর ৮১০ (তারিখ: ১৩/০৩/২০২৬)।

​জিডি ও পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রেখা আক্তার দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল। ঘটনার দিন দুপুরে সবার অজান্তে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে ঘরে না ফেরায় পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও প্রতিবন্ধী এই কিশোরীর কোনো হদিস পাওয়া যায়নি।
​নিখোঁজের পর থেকেই মেয়ের সন্ধানে বন্দর থানা ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন বাবা আবদুল কাদির। মেয়ের বর্তমান অবস্থা নিয়ে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে পুরো পরিবারের।

তিনি তার সন্তানকে ফিরে পেতে প্রশাসন ও সাংবাদিকদের জরুরি হস্তক্ষেপ এবং সহযোগিতা কামনা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট