1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
মানিখালী নদী এখন ময়লার ভাগাড়' বিপর্যয়ের মুখে পরিবেশ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব! মাকে হারালেন সাংবাদিক তানভীর হোসেন আওয়ামী দোসর রাজ্জাকের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনের প্রস্তুতি, সর্বত্র সমালোচনার ঝড় ব্যর্থ নারায়ণগঞ্জের ৫ এমপি! ভিক্টোরিয়া হাসপাতালের পরিবেশের উন্নতি হয়েছে দাবি নাসিক প্রশাসক সাখাওয়াতের বন্দরে গ্যাস বিষ্ফোরন: মা-বাবার পর মৃত্যুর কাছে হার মানলেন শিশু মিম বন্দরে শিশুকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

মানিখালী নদী এখন ময়লার ভাগাড়’ বিপর্যয়ের মুখে পরিবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মানিখালী নদী বর্তমানে পরিবেশ দূষণ ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। মেঘনা নদীর একটি গুরুত্বপূর্ণ শাখা হিসেবে পরিচিত এই নদী এক সময় ছিল এলাকার নৌ-যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনের অন্যতম প্রাণকেন্দ্র।

স্থানীয়দের মতে, কয়েক দশক আগেও মানিখালী নদীতে সারা বছর প্রবল স্রোত বয়ে যেত। নদীপথে বড় বড় নৌযান চলাচল করত এবং নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বাজার, ঘাট ও নানা অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু সময়ের পরিক্রমায় নদীটি তার স্বাভাবিক গভীরতা ও নাব্যতা হারাতে শুরু করে।

বর্তমানে নদীর দুই তীরের বিস্তীর্ণ অংশ বিভিন্নভাবে দখল হয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে নদীর প্রস্থ ও প্রবাহ দুটোই সংকুচিত হয়ে পড়েছে। অবশিষ্ট যে অংশটুকু এখনও টিকে আছে, সেখানে প্রতিনিয়ত ফেলা হচ্ছে গৃহস্থালি বর্জ্য, প্লাস্টিক, পচনশীল আবর্জনা ও অন্যান্য ময়লা। এতে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি আশপাশের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সচেতন মহলের দাবি, অব্যাহতভাবে ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীটি ধীরে ধীরে ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে জনস্বাস্থ্য ও পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ছে।

এলাকাবাসী দ্রুত নদী দখলমুক্ত করা, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধভাবে বর্জ্য ফেলা বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, যথাসময়ে উদ্যোগ গ্রহণ না করা হলে এক সময়ের প্রাণবন্ত মানিখালী নদী মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট