1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সহকর্মীদের নিয়ে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এসপি মিজানুর রহমান মুন্সী ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্নতা ও নিরাপত্তায় নাগরিক সহযোগিতা চাইলেন ডিসি রায়হান কবির পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ছিনতাইয়ের কবলে নারী, সিসিটিভিতে যা দেখা গেল ফতুল্লায় দেয়াল ধ্বসে গুমন্ত শিশু নিহত, মা হাসপাতালে ২৪ ঘন্টায় হারুন খালাসী হত্যা রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২ ইন্টারপোলের সহায়তায় নারায়ণগঞ্জের সেই আলোচিত হত্যা মামলার আসামি গ্রেপ্তার স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ শাপলার শহীদদের রক্তেই স্বৈরাচার পতনের ভিত্তি তৈরি হয়েছিল-সিরাজুল মামুন মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে নারায়ণগঞ্জে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

পশুর হাটে বাঁশের খুঁটিতে সেচ্ছাসেবীর মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জের একটি অস্থায়ী পশুর হাটের সেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত থাকা মো. মিরাজ (২৩) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল ৮টায় (নাসিক) ১০ নম্বর ওয়ার্ডস্থ ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠে মরদেহ দেখা যায়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন। নিহত যুবক গোদনাইল এলাকার মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ভিকটিম ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠের অস্থায়ী পশুর হাটের সেচ্ছাসেবী হিসেবে নিয়োজিত ছিল। হাটের বাঁশের খুঁটির সঙ্গে ঝুলানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরবর্তীতে পুলিশকে অবগত করা হলে মরদেহ উদ্ধার করা হয়।

ইব্রাহিম টেক্সটাইল মিল বালুর মাঠস্থ হাটের ইজারাদার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তুু জাগো নিউজকে বলেন, ঘটনা শুনেছি। তবে আমাদের কোনো ইজারাদার কি না সেটা এখনো নিশ্চিত হতে পারিনি। খবর নিয়ে দেখবো নিহত যুবক আমাদের পরিচিত কেউ কি না বা তিনি সেচ্ছাসেবক ছিল কি না।
ঘটনাস্থলে থাকা সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন বাবু বলেন, আমরা ঘটনাস্থল রয়েছি এবং মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট