1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুকে সোচ্চার আর ভাগাভাগিতে নিশ্চুপ এমপি আল আমিন! সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী

সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঈদের ঠিক আগমুহূর্তে বেতন ও বোনাস না পাওয়ার ক্ষোভে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।

এতে প্রায় ১৭ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুর ১টার দিকে মহাসড়কের টিপুদ্রি এলাকায় অবস্থিত চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিকরা অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এসময় মহাসড়কের টিপুদ্রি থেকে মেঘনা টোলপ্লাজা পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বকেয়া বেতন ও আসন্ন ঈদ উপলক্ষে মে মাসের বেতন-বোনাস পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়কে নেমে পড়েন। মালিকপক্ষ পুরো অর্থ পরিশোধে অপারগতা জানালে ক্ষোভ চরমে পৌঁছে এবং তা সড়ক অবরোধে রূপ নেয়। এতে করে দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক ছাড়তে অনুরোধ জানায়। তবে শ্রমিকরা অবস্থান না ছাড়ায় উত্তেজনা বৃদ্ধি পায় এবং একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বকেয়াসহ মে মাসের বেতন ও ঈদ বোনাস দ্রুত পরিশোধ না করায় তারা বাধ্য হয়ে সড়কে নামতে বাধ্য হয়েছেন। “ঈদের আগে পাওনা না পেলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হবে”—এমন আশঙ্কা প্রকাশ করেন তারা।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, শ্রমিকদের অবরোধে সড়কের একটি লেনে যানজটের সৃষ্টি হয়, যা মেঘনা টোলপ্লাজা পর্যন্ত বিস্তৃত হয়েছে। তিনি বলেন, “শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”

অন্যদিকে, সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করা হয়েছে। কোনো ধরনের গুলি চালানো হয়নি।”

এদিকে, তীব্র যানজটে আটকে পড়ে ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন চালকরা।

প্রখর গরমের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকায় দুর্ভোগ চরমে ওঠে। অনেক যাত্রী বিকল্প সড়ক খুঁজতে বাধ্য হন।

ঈদের আগ মুহূর্তে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর শক্তি প্রয়োগ—সব মিলিয়ে পরিস্থিতি এলাকায় উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সংশ্লিষ্টরা দ্রুত সমাধানের মাধ্যমে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট