1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে : এমপি আজাদ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে : এমপি আজাদ সৈয়দপুর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২ ফতুল্লায় অটোরিকশাচালকের গলা কাটল ছিনতাইকারীরা উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: রিয়াদ চৌধুরী রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে-এমপি আল আমিন নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত উইলস স্কুলের উদ্যোগে চার ‘রত্নগর্ভা’ মাকে সম্মাননা দিলেন নাসিক প্রশাসক কোরবানির পশুর হাটের ইজারা সম্পন্ন: অতীতের সহিংসতা রুখে দিল ফতুল্লা থানা বিএনপি আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে : এমপি আজাদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি বলেন, ‘হত্যাকারী যে দলেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া যাবে না।

তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টায় আড়াইহাজার উপজেলার বিনাইয়েরচর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নিহত বিএনপি নেতা ওসমান গণির জানাজায় উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে ওসমান গণিকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের সৃষ্টি হয়েছে।

জানাজার আগে বক্তব্যে এমপি আজাদ নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করতে হবে।

সন্দেহভাজনদের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনার সময় তাদের অবস্থান নিশ্চিত করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘প্রশাসনের কাছে এখন অনেক ধরনের প্রযুক্তি রয়েছে। যারা এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত, তাদের কাউকে ছাড় দেওয়া যাবে না।

দ্রুত তদন্ত শেষ করে হত্যাকারীদের বিচারের মুখোমুখি করতে হবে।’

ওসমান গণির জানাজায় হাজার হাজার মানুষ অংশ নেন। এসময় আড়াইহাজার উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট