1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২২ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হত্যাকারী যে দলেরই হোক, আইনের আওতায় আনতে হবে : এমপি আজাদ সৈয়দপুর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ২ ফতুল্লায় অটোরিকশাচালকের গলা কাটল ছিনতাইকারীরা উন্নয়নের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ: রিয়াদ চৌধুরী রামিসা হত্যার বিচার দাবিতে ছাত্র ফ্রন্টের মানববন্ধন ফতুল্লাকে দু’টি থানায় বিভক্ত করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে-এমপি আল আমিন নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত উইলস স্কুলের উদ্যোগে চার ‘রত্নগর্ভা’ মাকে সম্মাননা দিলেন নাসিক প্রশাসক কোরবানির পশুর হাটের ইজারা সম্পন্ন: অতীতের সহিংসতা রুখে দিল ফতুল্লা থানা বিএনপি আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা হবে: সাখাওয়াত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (এনসিসি) প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান বলেছেন, নারায়ণগঞ্জকে আধুনিক ও বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর ২টায় এনসিসি প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন (এনজিএ)-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় এনজিএ’র একটি প্রতিনিধি দল ফুলেল শুভেচ্ছা জানিয়ে নগরীর জননিরাপত্তা নিশ্চিত করতে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।

মতবিনিময় সভায় এনসিসি প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, প্রধানমন্ত্রী তাকে নারায়ণগঞ্জকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার দায়িত্ব দিয়েছেন। এ লক্ষ্যে যানজট নিরসন, নিরাপদ পানি প্রবাহ নিশ্চিত করতে সঞ্চালন লাইন স্থাপন, চাষাঢ়া থেকে পঞ্চবটি সড়ক ছয় লেনে উন্নীতকরণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমকে সুসংগঠিত করতে পাড়া-মহল্লায় পাঠাগার, শিশুপার্ক ও জিমনেশিয়াম স্থাপনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি খেলাধুলার মাঠ সংরক্ষণ ও সম্প্রসারণ এবং সিটি পার্ক আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে।

নগর উন্নয়নে বিশিষ্ট নাগরিকদের সহযোগিতা কামনা করে তিনি পরিচ্ছন্ন ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এনজিএ’র সভাপতি মোহাম্মদ হাতেম বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিশেষ সভায় অংশ নেওয়ায় সাধারণ সম্পাদক মঈন আহসানের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সরকারি তোলারাম কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আতিকা খানম, প্রাক্তন সহসভাপতি আশরাফউদ্দিন আহমেদ, বিভাগীয় সম্পাদক আবদুল মজিদ হাওলাদার, ড. মো. সাইদুল ইসলাম খান অপু, কার্যনির্বাহী সদস্য ও ফিলোসোফিয়া স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক জহুরুল হক বাবু, নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপক আতিয়া সুলতানা তাহমিনা, ওয়াহিদ সাদাত বাবু, নারী সংগঠক রহিমা শরীফ মায়া, চৌধুরী মাহবুব রহমান স্বপন ও জাহিদ আহমেদসহ অন্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট