1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ব্র্যাকের উদ্যোগে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

ব্র্যাকের উদ্যোগে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ব্র্যাক রোড সেফটি প্রোগ্রামের আওতায় শিখা প্রকল্পের উদ্যোগে নারায়ণগঞ্জে গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধে চালক, সুপারভাইজার ও সহকারীদের দক্ষতা উন্নয়নে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মে মাসের ১৭, ১৮, ১৯ ও ২০ তারিখে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান একটি রেস্টুরেন্টে এ সম্পন্ন হয়। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল জেন্ডার সংবেদনশীলতা ও সম্মানজনক আচরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং নিরাপদ পরিবহন পরিবেশ নিশ্চিত করতে চালক, সুপারভাইজার ও সহকারীদের দায়িত্ব ও জবাবদিহিতা সম্পর্কে ধারণা প্রদান।

প্রশিক্ষণে মোট ৮০ জন চালক, সুপারভাইজার ও হেলপার অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন জেমস যোয়াব সরেন ও মো. ইয়ামিন হাসান, ট্রেইনার, ব্র্যাক ড্রাইভিং স্কুল, ঢাকা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. নাজমুল হক, প্রজেক্ট লিড, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি; মো. নূর ইসলাম নূর, ফিল্ড কমিউনিকেটর, ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচি; এবং রাকিবুল ইসলাম ইফতি, কমিউনিটি ভলান্টিয়ার টিম লিডার, ব্র্যাক শিখা প্রকল্প।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট