1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

ফতুল্লায় রোলিং মিলে বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি রোলিং মিল কারখানার ভাট্টিতে বিস্ফোরণের পর আগুনের ফুলকিতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বুধবার (২০ মে) দুপুরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকার সিএসআরএম রোলিং মিল কারখানায় এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ শ্রমিকরা হলেন মিজান (৪০), সুমন (৩৩), মিলন (৩৫) ও উজ্জ্বল (৩২)।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিজানের শরীরের ৩ শতাংশ, সুমনের ২ শতাংশ, মিলনের ৩ শতাংশ এবং উজ্জ্বলের ৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে ভাট্টিতে পুরোনো ময়লা লোহা গলানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে আগুনের ফুলকি ছিটকে চার শ্রমিকের শরীরে পড়ে তারা দগ্ধ হন। পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।

শ্রমিকদের দাবি, পুরোনো ময়লা লোহা পোড়ানোর সময় এ ধরনের দুর্ঘটনা প্রায়ই ঘটে। তবে ভাট্টির আগুন কারখানার বাইরে ছড়িয়ে না পড়ায় সাধারণত ফায়ার সার্ভিসকে জানানো হয় না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম বলেন, বিষয়টি তাদের জানা নেই। তবে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট