1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

ফায়ার সার্ভিস সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) বেলা ১০টায় নারায়ণগঞ্জের মন্ডলপাড়া এলাকায় জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে “অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি আরবান কমিউনিটি ভলান্টিয়াররাও অংশ নেন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এছাড়া উপস্থিত ছিলেন হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ নুরুল আলম, নারায়ণগঞ্জ সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ শাহজাহান মিয়া, আদমজী ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মিরন মিয়া, কাঁচপুর মডেল ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম এবং ফতুল্লা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ আব্দুল হালিম।

শোভাযাত্রা শেষে আলোচনা সভায় অংশগ্রহণকারীরা অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো সম্ভব বলেও তারা উল্লেখ করেন।

সভা শেষে সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজজনিত দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে। তিতাসের পুরাতন সঞ্চালন লাইন সংস্কারসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট