1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে ছিনতাই, লুটপাট - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযুক্তকে ধরতে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা সড়ক দুর্ঘটনায় নিহত যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যুতে রাজীবের শোক বন্দরে মাদক স্পটে পুলিশের ঝটিকা অভিযান, সুফিকে সাজা আড়াইহাজারে ছিনতাইয়ের শিকার কুয়েত প্রবাসী আড়াইহাজারে চাঁদাবাজি অভিযোগে এসআই ক্লোজড বন্দরে গ্রাম আদালতের সেবা বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ট্রাইব্যুনালে জবানবিন্দতে বড় ভাই : অয়ন ওসমানের গুলিতে ভাই শহীদ হন ত্যাজ্যপুত্র করার আইনী বা ধর্মীয় বিধান আছে কি? ফতুল্লায় শিশুকে ধর্ষন চেষ্টা, সোহেল গ্রেপ্তার

কাঁচপুরে চলন্ত পিকআপে অস্ত্রের মুখে ছিনতাই, লুটপাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি পিকআপে অস্ত্রের মুখে নগদ টাকা ও তামা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বুধবার (২০ মে) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে কাঁচপুরের কিউট ফ্যাক্টরির সামনে যানজটের সুযোগে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী মো. কাউসার (৩০) সোনারগাঁ থানায় অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দূর্ঘাপুর এলাকার বাসিন্দা কাউসার বন্দর উপজেলার মালিবাগ তবলপাড়া এলাকায় অবস্থিত ওরিয়েন্টাল মেটাল ইন্ডাস্ট্রিয়াল প্রাইভেট লিমিটেডে কর্মরত।

ঘটনার দিন সকালে তিনি কোম্পানির একটি পিকআপে তামাসহ বিভিন্ন মালামাল নিয়ে ঢাকার নবাবপুরের উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে কাঁচপুর এলাকায় যানজটের কারণে পিকআপটি থামলে কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে উঠে পড়ে। তাদের হাতে রামদা, চাইনিজ ছুরি ও লোহার পাইপ ছিল বলে জানান ভুক্তভোগীরা।

দুর্বৃত্তরা চালক কাউসার, সেলসম্যান মহারাজ (৩৫) ও হেলপার ইসরাফিল (২২)-এর গলায় অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। পরে তাদের কাছ থেকে নগদ প্রায় ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে পিকআপের পেছনে থাকা তিন বস্তা তামার মধ্যে দুই বস্তা লুট করে নিয়ে যায়।

ছিনতাই হওয়া তামার পরিমাণ প্রায় ৩৩ কেজি ৫০০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ হাজার টাকা।

ভুক্তভোগীরা চিৎকার করলে দুর্বৃত্তরা তাদের মারধর করে আহত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে ভুক্তভোগী কাউসার বলেন, “হঠাৎ করে কয়েকজন উঠে পড়ে অস্ত্র ঠেকিয়ে সব নিয়ে যায়। আমরা বাধা দিলে মারধর করে। খুবই আতঙ্কের মধ্যে ছিলাম।”

সোনারগাঁ থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
স্থানীয়দের দাবি, মহাসড়কের কাঁচপুর অংশে প্রায়ই যানজটের সুযোগে এ ধরনের অপরাধ সংঘটিত হয়। তারা দ্রুত টহল জোরদার ও নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট