1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি-অধ্যাপক মামুন মাহমুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম: ২৬ পোশাক কারখানা ধ্বংসের মুখে, তদন্তের জোর দাবি সাংবাদিককে হুমকি, চাঁদাবাজদের দৌরাত্মে জিম্মি চালকরা! সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন ‘ফুলের হাসি স্কুল’ নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত রূপগঞ্জে অপরাধ দমনে এগিয়ে আসার আহ্বান ওসি’র নারায়ণগঞ্জে দুই মাসে পুলিশ-র‍্যাবের ওপর ৬ হামলা, জনমনে আতঙ্ক চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি-অধ্যাপক মামুন মাহমুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, “হাজার হাজার নেতা-কর্মী এখানে সমবেত হয়েছেন—এটি হলো তারেক রহমানের প্রতি মানুষের যে ভালোবাসা এবং নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি, সেই বিষয়টিই এর মধ্য দিয়ে ফুটে উঠেছে। আরেকটি হলো বর্তমান প্রধানমন্ত্রী, তিনি যে পরিবর্তনের রাজনীতি ও দেশ নির্মাণের রাজনীতি ঘোষণা দিয়েছেন, সেই রাজনীতির প্রতি মানুষের যে শ্রদ্ধা এবং সমর্থন, সেটি জানানোর জন্যই আজ এই উপস্থিতি।”

শনিবার (১৬ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে প্রধানমন্ত্রীর চাঁদপুরের যাত্রাপথে শুভেচ্ছা জানাতে অপেক্ষার সময় এসব কথা বলেন তিনি।

মামুন মাহমুদ আরো বলেন, “তিনি যে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন সারা দেশে ঘুরে ঘুরে, তিনি খাল খনন করছেন—আজকেও তিনি খাল খনন করতে চাঁদপুর যাচ্ছেন। এ ছাড়াও অন্যান্য কর্মসূচি রয়েছে। প্রত্যেকটা কর্মসূচিতে নারায়ণগঞ্জের মানুষের সমর্থন রয়েছে। আর সেই কারণেই তারা শুধু গত ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট দিয়ে আমাদের দলের প্রার্থীকে জয়যুক্তই করেনি, এখন পর্যন্ত অকুন্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন। আর সেই সমর্থনের কারণেই আজ এই প্রচণ্ড রোদ উপেক্ষা করে দীর্ঘ সময় যাবত সকাল ৬টা-৭টা থেকে মানুষ জড়ো হচ্ছে এবং আরও মানুষ আসবে।”

তিনি আরও বলেন, “তিনি বাসা থেকে রওনা হয়েছেন। হয়তো আর কিছুক্ষণ পরেই তিনি আমাদের এই নারায়ণগঞ্জের ওপর দিয়ে চাঁদপুরে যাবেন। সুতরাং আমরা তাকে জাস্ট এক নজর দেখব এবং তার প্রতি আমাদের সমর্থন জানাব যে—আপনার সব কর্মসূচির প্রতি নারায়ণগঞ্জের মানুষের শ্রদ্ধা ও সমর্থন রয়েছে।”

তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো কতটা শক্তিশালী, সেটিও তিনি দেখে যাবেন। এখানে মহিলা দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য সব সংগঠনের নেতা-কর্মীরা এসেছেন। সুতরাং এটি প্রমাণিত হবে যে, নারায়ণগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। যতবার বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন হয়েছে, নারায়ণগঞ্জের ৫টি আসনেই বিএনপি জয়লাভ করেছে। সুতরাং নারায়ণগঞ্জকে নিয়ে সারা দেশের মানুষের যতই উৎকণ্ঠা থাকুক, আমরা নারায়ণগঞ্জের মানুষ সকল অত্যাচার-নিপীড়ন সহ্য করেই বিএনপির পতাকাটা ধরে রেখেছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট