1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের অনিয়ম: ২৬ পোশাক কারখানা ধ্বংসের মুখে, তদন্তের জোর দাবি সাংবাদিককে হুমকি, চাঁদাবাজদের দৌরাত্মে জিম্মি চালকরা! সুবিধাবঞ্চিত ও বয়স্ক মানুষদের শিক্ষায় ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিলেন ‘ফুলের হাসি স্কুল’ নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত রূপগঞ্জে অপরাধ দমনে এগিয়ে আসার আহ্বান ওসি’র নারায়ণগঞ্জে দুই মাসে পুলিশ-র‍্যাবের ওপর ৬ হামলা, জনমনে আতঙ্ক চাঁদপুরের পথে প্রধানমন্ত্রীকে নারায়ণগঞ্জ বিএনপির সংবর্ধনা চাঁদপুর যাবেন প্রধানমন্ত্রী, একঝলক দেখতে নারায়ণগঞ্জের সড়কে নেতাকর্মীরা ফতুল্লায় ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জে যুব শক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সংগ্রাম থেকে সাফল্যে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন নেতা-কর্মীরা।

শনিবার (১৬ মে) বিকেলে নগরীর চাষাঢ়ায় এনসিপি’র দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এর আগে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা করেন নেতা-কর্মীরা।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে এমপি বলেন, “নারায়ণগঞ্জে যুবশক্তির প্রতি আমার আহ্বান থাকবে যে, আপনারা অতীতে যেভাবে কাজ করেছেন, সামনের দিনগুলোতে এর চেয়ে আরও ভালোভাবে কাজ করবেন। এবং প্রত্যেকটি উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে যেন যুবশক্তির কমিটি থাকে।”

তিনি আরও বলেন, “যুবশক্তি যেন পেশিশক্তি হয়ে ফিরে না আসে। যুবশক্তি যেন সবসময় মানুষের অধিকারের জন্য মাঠে থাকে এবং দেশের নাগরিকদের অধিকারের জন্য কাজ করে যায়।”
তরুণদের যুক্ত করার মাধ্যমে কমিটি শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক জাহিদুল হক বাধনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এনসিপি’র জেলা কমিটির আহ্বায়ক যুবাইর সরদার, মহানগরের আহ্বায়ক শওকত আলী, জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক লুবনা রহমান, সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, জাতীয় শ্রমিক শক্তির কেন্দ্রীয় সদস্য শাহাবুদ্দীন শান্ত ও ফয়সাল আহমেদ।

আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক মাহফুজ খান ও মহানগরের সদস্য সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণদের অধিকার, নেতৃত্বের বিকাশ এবং সমাজ পরিবর্তনের প্রত্যয়ে জাতীয় যুবশক্তি কাজ করে যাচ্ছে। আগামী দিনেও সংগঠনটি দেশের যুবসমাজকে ঐক্যবদ্ধ করে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট